কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ এ ০৯:১০ PM

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার টিভিসি/ভিডিও/ডকুমেন্টারি

কন্টেন্ট: পাতা

বিষয় লিংক 
‘জুলাইয়ের বিষাদ সিন্ধু বা Requiems for July Martyrs’ https://youtu.be/ERedlmEKpEs?si=4oHETdUY8-p0ChOX

পুরো জাতিকে মুক্ত করার জন্য স্লোগান দিয়েছিলেন কুমিল্লার তরুণ আবু বকর সিদ্দিক। কিন্তু আবু বকর এখন স্লোগানতো দূরের কথা, কোন কিছুই উচ্চারণ করতে পারেন না। হাসিনার পেটোয়া বাহিনী কেড়ে নিয়েছে আবু বকরের কথা বলার অধিকার, কেড়ে নিয়েছে তার কণ্ঠস্বর। সে এখন সকল প্রশ্নে কেবলই তাকিয়ে থাকে, দিতে পারেনা উত্তর। 

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের স্বপ্নে জুলাইয়ের রক্তাক্ত দিনগুলোতে যারা রাজপথে রক্ত ঝরিয়েছেন, বুলেটের সামনে শূন্য হাতে লড়ে গেছেন বুক ভরা সাহস ও আর দেশপ্রেম নিয়ে, মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সেইসব বীরদের লড়াই সংগ্রামের কথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বানিয়েছে "জুলাই বীরগাথা" শিরোনামে একটি ডকুমেন্টারি সিরিজ। যার প্রথমটি ছিল চোখ হারানো মাহবুবুলকে নিয়ে। কণ্ঠ হারানো জুলাই যোদ্ধা আবু বকর সিদ্দিকের কথা নিয়ে আজ প্রকাশিত হলো "জুলাই বীরগাথা" সিরিজের দ্বিতীয় গল্প।

https://youtu.be/FlSvZlsj0Ws?si=zKraqLYcU9gwmk8D
১৪ই জুলাই Remembrance https://youtu.be/PmZXvyPOS64?si=pqla8HOETc6Ri71y
সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত ডকুমেন্টারি 'ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ' https://www.youtube.com/watch?v=dXnEnK5EYwA
১৬ই জুলাই Remembrance https://www.youtube.com/watch?v=7_DPkakoOT0
১৭ই জুলাই Remembrance https://www.youtube.com/watch?v=aa7Kb1g-gos
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সকল শিক্ষার্থীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ডকুমেন্টারি ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটিস ইন জুলাই’। https://youtu.be/b4Wibln0bcg?si=OC2NCOmnwmrh0sg3
১৮ই জুলাই Remembrance https://youtu.be/zCb8rZKuEvk?si=i59j8fYVcPqZUzoY
জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী শাসকের বিরুদ্ধে ধর্ম-বর্ণ-শ্রেণি-বয়স নির্বিশেষে সকল পর্যায়ের সকল মানুষের সম্মিলিত লড়াই। জুলাই শহীদদের নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ডকুমেন্টারি সিরিজ জুলাই বিষাদ সিন্ধু। সিরিজের এই পর্বে চিত্রিত হয়েছে শহীদ দীপ্ত দে ও শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র কথা। https://www.youtube.com/watch?v=QwBZmYsUEFY
জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘July Mothers: Their Eyes Remember’ শীর্ষক ডকুমেন্টারি সিরিজ। এই সিরিজের প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?) এর ট্রেইলার। https://youtu.be/8-CwBOJFNuI
জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ‘July Mothers: Their Eyes Remember’ শীর্ষক ডকুমেন্টারি সিরিজ। এই সিরিজের প্রথম ছবি ‘Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?) । https://youtu.be/jmkdMhJ9wYk
Will you ever sleep, ma?' (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?)। (Newly Edited Version) https://youtu.be/cNZ76EBV0H0

ছত্রিশ জুলাই ছিলো এক অভূতপূর্ব জাগরণ।সেদিন কোটি কন্ঠে আওয়াজ উঠেছিল— ‘শোন মহাজন… আমরা অনেকজন।’ সেই ফ‍্যাসিবাদী শাসন থেকে মুক্তির এক বছর পূর্ণ হলো আজ। এই দিনকে ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আজকে থাকছে নানা আয়োজন এবং পুরো জাতির কাঙ্খিত জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

বেলা ১১টায় আজকের আয়োজন শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে এসব অনুষ্ঠান। যার মধ্যে উল্লেখযোগ্য হলো ১১টা থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, ২টা ২৫ মিনিট থেকে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন, ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় স্পেশাল ড্রোন শো এবং রাত ৮টায় আর্টসেল পরিবেশনা।

https://www.youtube.com/watch?v=T4-qbdl32gw

 

জুলাই পুণর্জাগরণ অনু...

ফাইল প্রিভিউ ওয়েব ব্রাউজারে সমর্থিত নয়

জুলাই পুণর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫

ডাউনলোড করুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন